দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
Printed Edition
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো: সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো: সোহাগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের মো: মোখলেছ মিয়ার ছেলে। তার লাশ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগ বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পর জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমান। দুবাই গিয়ে তিনি ইলেকট্রনিক কাজ করতেন। শুক্রবার সকালে মাইক্রোবাসে কাজ করতে যাওয়ার পথে পিছন থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহাগ।