যশোরে ব্যাংক এশিয়ার আয়োজনে আঞ্চলিক কর্মশালা
Printed Edition
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সহযোগিতায় গত ৩০ নভেম্বর যশোরে ‘ট্রেড বেইজড মানিলন্ডারিং প্রতিরোধে প্রোঅ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং ও অটোমেটেড আর্লি অ্যালার্ট জেনারেশন’ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক জুয়াইরা হক এবং মো: কামরুল ইসলাম কর্মশালায় যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপ-পরিচালকসহ পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আকব (এএসিওবিবি)-এর চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। কর্মশালার বিভিন্ন সেশনে ট্রেড বেইজড মানিলন্ডারিং (টিবিএমএল)-এর ঝুঁকি সূচক, আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমগত চ্যালেঞ্জ ও টিবিএমএল প্রতিরোধে অটোমেটেড আর্লি অ্যালার্ট জেনারেশনের গুরুত্ব তুলে ধরা হয়। খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০ জন সিনিয়র ব্যাংকার কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।