ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

নিজের মেয়েকে দেখে লাউতান সিংহ কাছে ডাকলেন, ‘শোনো মেরিন্তারা, এই প্রবাল প্রাসাদের সবার জন্য আমার কঠোর আদেশ- প্রাসাদের কোনো জলপরী বা জলচর জীব যেন ভুলেও সমুদ্রের পাড়ে ডাঙার আশপাশেও না যায়। কারণ, সেখানে মানুষেরা বসবাস করে। তারা বড় ছলনাময়ী, কপট, বড় বিপজ্জনক, ভয়ঙ্কর। তাদের পৃথিবী আমাদের জন্য নয়। আমাদের পৃথিবী এই নীল সাগরের তল। এখানেই আমাদের বাসস্থান, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের রাজত্ব। ভুলেও কখনো সাগরতীরে যাবে না। এটাই আমার আদেশ।’

পিতার এমন আদেশ শুনতে শুনতেই মেরিন্তারা বড় হয়েছে। আরো কতবার যে এই একই আদেশ তাকে শুনতে হয়েছে। তাই, লাউতান সিংহের এমন আদেশ এখন আর মেরিন্তারার গায়ে লাগে না। অবশ্য প্রাসাদের চারপাশে বড় বড় জলপ্রহরীরাও আছে। (চলবে)