নওগাঁয় খেজুরের রস খেয়ে যুবকের মৃত্যু

Printed Edition

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে খেজুরের রস খেয়ে অনিক মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (চামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা মনে করছেন, খেজুরের রস খাওয়ার কারণে নিপা ভাইরাসে আক্রান্তে তার মৃত্যু হতে পারে। অনিক মোল্লা উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের মহাদিঘি নমিাপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে।

পারিবাবিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিক মোল্লা গত বুধবার সকালে স্থানীয় একজন গাছুয়ার কাছ থেকে খেজুরের রস কিনে খালি পেটে খেয়ে নেয়। ওই দিন বিকেল থেকে তার শরীরে জ্বর, মাথাব্যথা ও তীব্র পেটের ব্যথা দেখা দেয়। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেয়া হলেও ধীরে ধীরে তার অবস্থা অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যালে নেয়া হলে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।