আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আরবিএস শীর্ষক সচেতনতামূলক ও নির্বাহী উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) প্রত্যাশা ও ব্যাংকের প্রস্তুতি’ শীর্ষক একটি সচেতনতামূলক ও নির্বাহী উন্নয়ন কর্মসূচি (ইডিপি) গত রোববার প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৬ সাল থেকে চালুকৃত আরবিএস কাঠামো সম্পর্কে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা তৈরি ও সমতা বৃদ্ধির ল্েয এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় পর্ষদ পরিচালক মো: শাহীন উল ইসলাম, মো: আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো: রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রব এবং অতিরিক্ত পরিচালক শিরাজুম মুনিরা। বিজ্ঞপ্তি।