২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : গতি

Printed Edition
sy-3
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। কোনো বস্তু পরম গতিশীল হয় যখন প্রসঙ্গ বস্তুটি-

ক) পরম স্থিতিশীল

খ) স্থিতিশীল

গ) পরম গতিশীল

ঘ) গতিশীল

২। একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোনো ব্যক্তি দৌড়ালে খুঁটির সাপেক্ষে বস্তুটি-

ক) স্থিতিশীল খ) গতিশীল

গ) ভারী ঘ) সবগুলো

৩। প্রসঙ্গ কাঠামো হলো-

ক) দৃঢ় বস্তু

খ) দৃঢ় বিন্দু

গ) নড়নক্ষম বস্তু

ঘ) যেকোনো বস্তু

৪। গতিশীল বস্তু নিচের কোনটি?

ক) বৈদ্যুতিক খুঁটি খ) গাছপালা

গ) চলন্ত বাস ঘ) ঘরবাড়ি

৫। গতি কী?

ক) শক্তি খ) গতিশীল বস্তুর অবস্থা

গ) অতিক্রান্ত দূরত্ব ঘ) বস্তুর ভর

৬। দুই বন্ধু চলন্ত ট্রেনে পাশাপাশি বসে থাকলে সময়ের পরিবর্তনে তাদের-

ক) দূরত্ব কমবে

খ) দূরত্ব বাড়বে

গ) দূরত্ব স্থির থাকবে

ঘ) দূরত্ব শূন্য হবে

উত্তর : ১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ।