২১ গির্জায় আর্থিক প্রণোদনা দিলো ডিএনসিসি
Printed Edition
আসন্ন বড়দিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কাপোরেশনের প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে রাজধানীর ২১টি গির্জায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরের সব ধর্মের মানুষ যেন নিরাপদে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এ শহরকে বহু সংস্কৃতির একটি মানবিক নগরীতে পরিণত করতে চাই, যেখানে যেকোনো ধর্ম ও সংস্কৃতির মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তে বাস করতে পারবেন। এভাবেই আমরা এ নগরকে ন্যায্য ও সমতার নগর হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, ডিএনসিসি নাগরিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অত্যন্ত মূল্য দেয়। এরই ধারাবাহিকতায় বড়দিনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোতে বাস্তবসম্মত সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে ঈদ ও দুর্গাপূজা উপলক্ষেও ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছিল। বিজ্ঞপ্তি।