আইএলও কনভেনশন অনুসমর্থনের জন্য ইইউর অভিনন্দন
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৯০ অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল এক বার্তায় ইইউ জানিয়েছে, আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৯০ অনুসমর্থন শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন শ্রম আইন সংশোধনের পর এটি ইইউর এজেন্ডার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। এ পদক্ষেপগুলো একটি দায়িত্বশীল এবং নীতিবান অংশীদার হিসেবে বাংলাদেশের ভাবমর্যাদাকে শক্তিশালী করবে, যা ইউরোপীয় বিনিয়োগকারী এবং ভোক্তারা গুরুত্বের সাথে নেয়।
এতে বলা হয়, ইইউ এসব কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করব। আমরা বাংলাদেশের অংশীদারদের দিকে তাকিয়ে আছি, যাতে ২০২৬ সালের নির্বাচন পরবর্তী সংসদ এ অগ্রগতি নিশ্চিত করে এবং এগিয়ে নিয়ে যায়।
অপর এক বার্তায় ইইউ জানিয়েছে, ইইউ রাষ্ট্রদূত মিলার গত শনিবার চট্টগ্রামে প্রধান বিচারপতির সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আইনের শাসনের পক্ষে বক্তব্য রেখেছেন। গত সপ্তাহে স্বাধীন সচিবালয় এবং বাণিজ্যিক আদালতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইইউ এই সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে।