তাড়াশে অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা

Printed Edition

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আছাদুজ্জামানকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অধ্যক্ষ আছাদুজ্জামানের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, আদালত এবং গভর্নিং বডির নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কলেজে গেলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি। উল্টো হুমকি ও বাধার মুখে পড়তে হচ্ছে।

কলেজ সূত্রে জানা যায়, গভর্নিং বডি গঠন নিয়ে অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বের কমিটি বাতিল করে নতুন করে বিধি অনুযায়ী গভর্নিং বডি গঠনের নির্দেশ দেয়। পরে গভর্নিং বডি উপাধ্যক্ষ আবুল কালাম আজাদকে কলেজের ইউজার আইডি, পাসওয়ার্ড ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তাসহ প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করায় তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।

অধ্যক্ষের অভিযোগ, গত ২৩ জুন তার অনুপস্থিতিতে অফিস কক্ষ থেকে চেয়ার সরিয়ে নেয়া হয়। পরদিন কলেজে গেলে তাকে দায়িত্ব পালন না করার জন্য হুমকি দেয়া হয়।