ই ন্দো নে শি য়া র রূ প ক থা
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
Printed Edition
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
(গত দিনের পর)
তারা সবাই অস্ত্র হাতে সতর্ক চোখে নজর রাখেন, যাতে কেউ প্রাসাদের নিয়ম ভেঙে সীমার বাইরে বেরুতে না পারে।
কিন্তু মেরিন্তারার কৌতূহলী মন পিতার এমন নিয়মের বেড়াজালে বন্দী থাকতে চায় না। সে ভাবে, তার পিতা মহা-পরাক্রমশীল লাউতান সিংহের এত ভয় কেন? ডাঙ্গার মানুষেরা কি সত্যিই ভয়ঙ্কর, সত্যিই কি তারা ছলনাময়ী, কপট? বাবার বারণে ছোট্ট মেরিন্তারার মন ডাঙ্গার মানুষদের নিয়ে আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে। এই কৌতূহলী মন নিয়েই সে বিশাল সাগরের তলদেশ সাঁতরিয়ে বেড়ায়। আর খুঁজে ফেরে ঝড়-বাদলে এবং ঘূর্ণিপাকে ডুবে যাওয়া মানুষের জাহাজগুলো। যেগুলো সাগর তলে ডুবে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এসব জাহাজ যেন এক অপার বিস্ময় মেরিন্তারার কাছে। সাগর তলে কোথাও এমন জাহাজের সন্ধান পেলে মেরিন্তারা ছুটে যাবে সেখানে। জাহাজের ভেতরে গিয়ে খুঁজে ফেরে মানুষের ব্যবহার্য নানান জিনিসপত্র। (চলবে)