বিজয় দিবসের বিশেষ গীতিনকশা ‘লাল-সবুজের পতাকা’

Printed Edition
bino-4
বিজয় দিবসের বিশেষ গীতিনকশা ‘লাল-সবুজের পতাকা’

বিনোদন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে এই সময়ের গীতিকার মহসিন আহমেদের গ্রন্থনা ও গান রচনায় বিশেষ গীতিনকশার কাজ সম্পন্ন হলো। ‘লাল-সবুজের পতাকা’ শিরোনামে এই গীতি-আলেখ্যে মহসিন আহমেদ বিজয় দিবসের মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেসব কথার রেশ ধরে ছয়টি গান রচনা করেছেন। প্রতিটি গানেই মহান মুক্তিযুদ্ধের আখ্যান তুলে ধরা হয়েছে। সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বরেণ্য সুরকার হিমাদ্রী বিশ্বাস। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় শিল্পীরা। তারা হলেন- প্রিয়াঙ্কা গোপ, চম্পা বণিক, সাব্বির জামান, মুহিন খান, মিজান মাহমুদ রাজীব ও স্মরণ। ইতোমধ্যে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বেতারের সব কেন্দ্র থেকে অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সুরাইয়া সুলতানা মনিরা ও মো: জসিম উদ্দিন।