হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক হলেন আহমদ আলী
Printed Edition
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা আহমদ আলী মুকিবকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩১ মার্চ এ প্রজ্ঞাপন জারি করা হয়। আহমদ আলী মুকিব বিএনপির সৌদি আরব শাখার সভাপতি, মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।