বিএমইউর মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২৫ সদস্যবিশিষ্ট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট এ কে এম সাইদুল ইসলাম (খোকন) ও সাধারণ সম্পাদক হলেন সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট মো: সোহরাব হোসেন। ৩ ফেব্রুয়ারি বিএমইউর প্রক্টর ডা: শেখ ফরহাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি হলেন মো: সফিকুর রহমান (সুমন)। এ ছাড়া সহসভাপতি মো: মতিউর রহমান, মো: রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মোমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ খালেদ, মো: নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ওবায়দুর রহমান (নীরব), সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম, অর্থ সম্পাদক, মো: লোকমান হাকিম (হিমেল), সহ-অর্থ সম্পাদক মো: আরিফুর রহমান, দফতর সম্পাদক মো: আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক মো: মারুফ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: এম এম সুমন, ধর্মবিষয়ক সম্পাদক, মো: জাহিদুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ড. মো: আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো: মাসুদ মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল সুমন, মহিলাবিষয়ক সম্পাদক তাহমিনা তাহের (তানিয়া), সহ-মহিলাবিষয়ক সম্পাদক মোছা: জান্নাতুল ফেরদৌস। বিজ্ঞপ্তি।