গণমাধ্যমকে সালাহউদ্দিন

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

Printed Edition
first-3
সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৫ তারিখে আসছেন, তার ভোটার হওয়ার ব্যাপারে কোনো আলাপ আলোচনা আজকে করেছেন কিনা জানতে চাইলে তিনি এই জবাব দেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সিইসি এ এম এম নাসিরউদিনের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এ সময় সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ ও মো: জকরিয়া উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ২৬ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালের এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনেই ভোটার হওয়ার আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি-সংক্রান্ত যা কিছু আছে তিনি তা করবেন ।