সিআইএমসিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
Printed Edition
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের উদ্যোগে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: মুসলিম উদ্দিন সবুজ। এবারের প্রতিপাদ্য ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ এর ওপর প্রেজেন্টেশন প্রদান করেন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: পারভেজ ইকবাল শরীফ। বক্তব্য রাখেন- সিআইডিসির অধ্যক্ষ প্রফেসর আকরাম পারভেজ চৌধুরী, সিআইএমসিএইচ’র পরিচালক ডা: অং সুইং, প্রু মারমা, সিআইএনসির অধ্যক্ষ মিসেস ইলা দাশ । অনুষ্ঠান উপস্থাপনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: ফাহমিদা শাম্মী। পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গণস্বাস্থ্যবিষয়ক পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন সিআইএমসির অধ্যক্ষ প্রফেসর ডা: মো: মুসলিম উদ্দিন সবুজ। বিজ্ঞপ্তি।