চবি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের রজতজয়ন্তী অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের উদ্যোগে পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে শনিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, চবি ফরেস্ট্রি অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় ভালো অবদান রাখছেন। বর্তমানে নতুন শিক্ষক যারা আপানারা আরও বেশি গবেষণায় মনোনিবেশ করবেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে যৌথভাবে কাজে সংযুক্ত থাকতে পারেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যিালয় এগিয়ে যাবে।

ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. শ্যামল কর্মকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে, চবি মাস্টার দ্যা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া। বিজ্ঞপ্তি।