নতুন আঙ্গিকে সাজানো হলো মানারাত ইউনিভার্সিটির শিক্ষার্থী ক্যান্টিন
Printed Edition
শিক্ষার্থীদের জন্য আরো উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রীদের পৃথক ক্যান্টিন। এ উপলক্ষে বুধবারবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম এবং রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ। বিজ্ঞপ্তি।