হাদিসের কথা
অনুমতি ছাড়া কারো দিকে উঁকি মারা
Printed Edition
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, আবুল কাসিম সা: বলেছেন, যদি কোনো লোক কোনো অনুমতি ছাড়াই তোমার দিকে উঁকি মারে আর তুমি তাকে কাঁকর ছুড়ে মারো ও তার চক্ষু নষ্ট করে ফেলো তবে তোমার কোনো দোষ হবে না। আহমাদ ও নাসায়ির শব্দে রয়েছে, এর জন্য কোনো দিয়াত বা কিসাস নেই।
-বুখারি-৬৮৮৮, নাসায়ি-৪৮৬১, মুসলিম-২১৫৮ আবু দাউদ-৫১৭২ আহমাদ-৭৫৬১