সুজনের হ্যাটট্রিক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল দুই ম্যাচে ১৪ গোল হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উভয় ম্যাচেই জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৪-৩ এ। সুজন মাহাতোর হ্যাটট্রিকে বাড্ডা জাগরণী সংসদ ৪-৩ গোলে জয় পেয়েছে সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদার বিপক্ষে। অন্য ম্যাচে মহাখালী একাদশ ৪-৩ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।