ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা
Printed Edition
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা করেছে। গতকাল কাওরানবাজারস্থ কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। কনফারেন্সে এরিয়া প্রধান ও জোনপ্রধানসহ সারা দেশ থেকে আগত প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ সালে অর্জিত ব্যবসা নিয়ে বিশ্লেষণ ও ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা করা হয়। বিজ্ঞপ্তি।