জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
Printed Edition
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজী সুলতান মাহমুদের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন পরিষদের সদস্যরা। নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী এবং স্থানীয় বিএনপি নেতা শহিদুল সরকার।
বক্তারা অভিযোগ করেন, হাজী সুলতান মাহমুদ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) মামলা রয়েছে।