নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীর মায়ের ইন্তেকাল
Printed Edition
বিশেষ সংবাদদাতা
নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মমতাময়ী মা মোমেনা খাতুন গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের হাইকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মরহুম মাওলানা মীর আহমদের সহধর্মিণী।
দীর্ঘ দিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এই রতœগর্ভা মা রেখে গেছেন- তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী। বড় ছেলে মাহফুজুর রহমান খলিলী কানাডা প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মেঝো ছেলে মামুনুর রহমান খলিলী সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে গেছেন। বর্তমানে তিনি ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কর্মরত। তৃতীয় ছেলে মাসুমুর রহমান খলিলী নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক বিশ্লেষক।
গত রাতেই মরহুমার লাশ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার রামপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, আজ বৃহস্পতিবার বাদ এশা চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ রামপুর মৌলভীপাড়ার চান্দগাজি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমার জামাতা স্বনামধন্য শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা: এ জে এম সাদেক। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
দিগন্ত মিডিয়া করপোরেশনের শোক : নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীর মায়ের ইন্তেকালে দিগন্ত মিডিয়া করপোরেশনের পক্ষ থেকে
চেয়ারম্যান শিব্বির মাহমুদ এবং করপোরেশনের সব পরিচালক শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় চেয়ারম্যান মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নয়া দিগন্তের শোক প্রকাশ : নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীর মায়ের ইন্তেকালে দৈনিক নয়া দিগন্তের পরিবারের পক্ষ থেকে সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর এবং সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সম্পাদক মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার বাদ আসর নয়া দিগন্ত কার্যালয়ে মরহুমার জন্য দোয়া অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেস ক্লাবের শোক : জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মা মোমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে নেতারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিআরইউ ও ইআরএফের শোক : নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, ডিআরইউ ও ইআরএফের স্থায়ী সদস্য মাসুমুর রহমান খলিলীর মমতাময়ী মায়ের ইন্তেকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, সহসভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক এমপি শামসুল ইসলামের শোক : নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক, আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক মাসুমুর রহমান খলিলীর মা মোমেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। শোক বিবৃতিতে তিনি বলেন, মোমেনা বেগম একজন মহিয়সী নারী। তার সন্তানেরা বিভিন্নভাবে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ খেদমতে নিয়োজিত। আমাদের সাতকানিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে থেকে তিনি তার সন্তানদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, মরহুমার বড় ছেলে মাহফুজুর রহমান খলিলী আমার বাল্যবন্ধু। সেই হিসেবে আমি মরহুমাকে একজন ধার্মিক, দায়িত্বশীল ও মহিয়সী অভিভাবক হিসেবে পেয়েছি।
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের শোক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এস এম মামুনুর রহমান খলিলীর মা বেগম মোমেনা খাতুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম গভীর শোক প্রকাশ এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো: আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (পওউ) প্রফেসর ড. মো: রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।