আসাদ কাজল
বাংলাদেশ
Printed Edition
দেখো, লাল-সবুজের পতাকা উড়ছে
বিশ্ব থেকে বিশ্ব বিজয় আনন্দে ঘুরছে।
দেশের মাস্তুল তুলে এখনও লড়ছে
ভীরু-কাপুরুষেরা দুয়ার খুলে দেখো
শহীদেরা তোমার চারিপাশে ঘুরছে।
বিদ্রোহী আগুন বুকে তাকে যতেœ রেখো
দেখো, সযতেœ বাংলার ঘাসের চাদর
নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মায়ের আদর।
কৃষাণীর লালশাড়ি বাংলার আওয়াজ
স্বপ্ন শ্যামল সবুজ শস্যময় ঘাস
সেতো সংগোপনে মায়ের জায়নামাজ
প্রার্থনায় নত হয়ে কাঁদে দীর্ঘশ্বাস।
জোনাকির আলোয় এখনও খুঁজি রূপ
অন্ধকারে জ্বলে ওঠে বাংলা অপরূপ।