জনতা ব্যাংকের ৮৭২তম বোর্ড সভা অনুষ্ঠিত

Printed Edition

জনতা ব্যাংক পিএলসির ৮৭২তম বোর্ড সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো: আবদুস সবূর, আবদুল মজিদ শেখ, আবদুল আউয়াল সরকার, ড. মো: শাহাদাৎ হোসেন, মো: আহসান কবীর, মো: কাউসার আলম, মো: ওবায়দুল হক, অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান ও মো: ফয়েজ আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।