ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন মুর্শিদা জামান

Printed Edition
bangla-6
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন মুর্শিদা জামান

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য পতœী মুর্শিদা জামান বেল্টু। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মুর্তজা জিকো ও ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুর্শিদা জামান বলেন, এখানে অনেক মনোনয়নপ্রত্যাশী আছেন, প্রতিযোগিতাও আছে। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একসাথে কাজ করব। তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।