সিকৃবির নতুন ছাত্রবিষয়ক পরিচালক ড. জসিম, প্রক্টর ড. সামিউল
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক হিসেবে কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার তারা এই দায়িত্ব নেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ড. জসিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ড. সামিউল প্রক্টর হিসেবে যোগদানের আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ও অতিরিক্ত পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।