রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। সফল জননী পুরস্কার এ বছরের জন্য পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা, আনোয়ারা খানম।
‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরস্কার প্রদান করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। সফল জননী ক্যাটাগরির পাশাপাশি শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে ইউরেকা নূর মিলি এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার পুরস্কৃত হন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ। এ ছাড়া জাইকা কর্মকর্তা মো: ইমরান আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা