কাশ্মিরের কারাবন্দী এমপি পদত্যাগ করতে চান
Printed Edition
এনডিটিভি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কারাবন্দী এমপি ইঞ্জিনিয়ার রশিদ পার্লামেন্টের মেম্বার পদ থেকে পদত্যাগ করতে চান। দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় দায়িত্ব পালন করতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী ইত্তেহাদ পার্টি (এআইপি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন।
রশিদ জানিয়েছেন, বন্দী অবস্থায় তিনি এলাকার মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারছেন না, তাদের সমস্যা-অভিযোগ পার্লামেন্টে তুলে ধরতে পারছেন না এবং কোনো প্রতিকারও করতে পারছেন না। এ কারণে তিনি পদত্যাগ করতে চান বলে দলকে জানিয়েছেন। তার এই অনুরোধ দল গুরুত্বসহকারে বিবেচনা করবে। রশিদ এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা। এ বিষয়ে দুই দিনব্যাপী দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ৫৮ বছর বয়সী শেখ আবদুর রশিদ কাশ্মির উপত্যকায় ইঞ্জিনিয়ার রশিদ নামেই বেশি পরিচিত। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা নেয়ার পর তিনি জম্মু-কাশ্মির প্রজেক্টস কনস্ট্রাকশন করপোরেশনে প্রায় এক দশক কাজ করেছেন।