কাউখালীতে ৬৭ প্রাথমিকে নিম্নমানের খাবার পরিবেশন
Printed Edition
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিার্থীদের জন্য চালু হওয়া মিড-ডে মিল কর্মসূচির খাবার প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উটেছে। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার ২৮৯ জন ছাত্রছাত্রী জন্য চার হাজার ৭৫৩ পিস খাবার আইটেম সরবরাহ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই খাবার তালিকা রয়েছে ডিম, দুধ, বনরুটি, বিস্কুট ও কলা। নির্দেশনা অনুযায়ী দিনভেদে ভিন্ন ভিন্ন আইটেম পরিবেশনের নির্দেশনা রয়েছে।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বাসি পচা নিম্নমানের ছত্রাক যুক্ত বনরুটি, পচা-কাঁচা কলা এবং নষ্ট ভাঙা ডিম পরিবেশন করছেন। বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রী ও শিকরা। বিভিন্ন স্কুল সূত্রে জানা যায়, উপজেলায় দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান খাদ্য সরবরাহ করছেন; যার মধ্যে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ডিম, রুটি, কলা পরিবেশন করেন। দুধ ও বিস্কুট সরবরাহ করেন অন্য একটি প্রতিষ্ঠান।
নির্দেশনায় অনুযায়ী সপ্তাহে তিন দিন ডিম ও ১২০ গ্রাম বনরুটি, এক দিন বনরুটির সাথে ২০০ গ্রাম ইউএইচটি দুধ। বাকি এক দিন ফটিফাইড বিস্কুট ৭৫ গ্রাম এবং স্থানীয় মৌসুমি ফল অথবা ১০০ গ্রাম কলা উন্নত মানের খাবার পরিবেশন করতে হবে। পচা ডিম, নষ্ট কাঁচা কলা এবং কাগজে কলমের মেয়াদ থাকলেও পচা ফাংগাস যুক্ত বনরুটি পরিবেশন করা হচ্ছে; যা শিক্ষার্থীরা না খেতে পেরে ফেলে দিচ্ছেন।
অভিভাবকরাও এ বিষয়ে ােভ প্রকাশ করে বলেন, সরকারের প থেকে বরাদ্দ দেয়া হলেও তদারকির অভাবে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। এতে এক দিকে যেমন শিশুদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না, অন্য দিকে খাবারের অপচয় বাড়ছে। এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধি কামরুজ্জামান বলেন, ডিম পরিবেশন করতে গিয়ে দু-একটি খারাপ হয়। কলার মান নিয়ে যে অভিযোগ হয়েছে আশা করি ভবিষ্যতে আর হবে না। রুটির পাঁচ দিনের মেয়াদ থাকলেও বাস্তবে গরম হওয়ার জন্য দুই দিনের বেশি রাখা যায় না।
বিদ্যালয়ের শিকরা জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপকে বিষয়টি অবগত করেছি। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযোগগুলো আমরাও পেয়েছি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে।