পিসিআইইউতে যোগ দিলেন নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী

Printed Edition

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) গতকাল নতুন ভিসি হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রফেসর ড. তৈয়ব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও প্রশাসনিক নেতৃত্ব প্রদান করেছেন। তিনি সম্প্রতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অ্যাকাডেমিক ব্যবস্থাপনা, পাঠ্যক্রম উন্নয়ন এবং গবেষণামুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে শিক্ষাদান এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন এবং বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে এম. এ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি নিয়মিত গবেষণায় যুক্ত রয়েছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৬টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি ১৯৬৭ সালে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।