বিএমইউতে ৩ দিনের ‘টিচিং মেথোডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ কর্মশালা শেষ হয়েছে
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ফ্যাকাল্টিদের জন্য ‘টিচিং মেথোডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। এতে প্রধান ছিলেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। এ সময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম, অধ্যাপক ডা: আবদাল মিয়া, অধ্যাপক ডা: মো: হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা: তাহমিনা বেগম, অধ্যাপক ডা: নুরুন নাহার খানম, ডা: মো: রাসেল আহমেদ খান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধ জ্ঞানলব্ধ প্রবন্ধ নিবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা: নুরুন নাহার খানম, সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা: দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। কর্মশালায় অংশ নয়ো ২৭ জন ফ্যাকাল্টিকে সনদপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি