আইআইডিএফসির নতুন চেয়ারম্যান মো: ফয়েজ আলম

Printed Edition

জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ফয়েজ আলম আইআইডিএফসি পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১০ ডিসেম্বর আইআইডিএফসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।

মো: ফয়েজ আলম দুই যুগেরও বেশি ধরে ব্যাংকিং খাতে যুক্ত আছেন। তিনি ১৯৯৮ সালে রূপালি ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের এপ্রিলে জনতা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি মানবসম্পদ, করপোরেট ও রিটেইল ব্যাংকিং, কনজিউমার ব্যাংকিং, ইন্টারন্যাশনাল বিজনেস, এসএমই ব্যাংকিং, কমপ্লায়েন্স, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, রিসার্চ অ্যান্ড প্ল্যানিং, রিকনসিলিয়েশন, কার্ড ডিভিশন, লিগ্যাল, ইঞ্জিনিয়ারিং, অডিট ও ইনস্পেকশন, মনিটরিং ডিভিশন ও সাসটেইনেবল ফাইন্যান্সসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।

মো: ফয়েজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিণ ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।