ডব্লিউসিএলে খেলতে যাচ্ছে বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) খেলতে যাচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সেই টুর্নামেন্টে কারা খেলবেন সেটার একটা ধারণা দেয়া হয়েছে। গতকাল সেই দল পরিচিতি অনুষ্ঠানে স্যুটেড-বুটেড হয়ে সাংবাদিকদের সাথে গিয়ে বসেন নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মিডিয়া সেন্টারে প্রবেশের সময় জাতীয় দলের সাবেক সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে বুকে জড়িয়ে ধরেন তামিম। করমর্দন করেছেন দেশের সাবেক সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ার মোহাম্মদ আশরাফুলের সাথে। এরপর তামিম বসে সাংবাদিকদের চেয়ারে বসেন। কে কী বলেছেন, তা মনোযোগ দিয়ে শুনেছেন দেশসেরা বাঁ হাতি এ ওপেনার।

এখন পর্যন্ত দুইবার হয়েছে ডব্লিউসিএল। ২০২৪ ও ২০২৫ সালে দুইবারই টুর্নামেন্ট হয়েছে ইংল্যান্ডে। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকা। আর দুইবারই পাকিস্তান রানার্সআপ হয়েছে।

বাংলাদেশ চ্যাম্পিয়নসের সহ-স্বত্বাধিকারী শাহনিয়ান তানিমের আশা বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। মাহমুদউল্লাহ, আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ায় তাদের ডব্লিউসিএলে খেলতে কোনো বাধা নেই। তামিমও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় তিনি ডব্লিউসিএলে অনিশ্চিত। মুশফিকুর রহীম ওয়ানডে ও টি-২০ ছাড়লেও টেস্ট ছাড়েননি। সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন এই টুর্নামেন্টে, জবাবে তানিম বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারে জটিলতা আছে।