হোসেনপুরে খালেদা জিয়ার স্মরণে ইফতার মাহফিল
Printed Edition
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর হাইস্কুল মাঠে স্থানীয় বিএনপির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সাবেক সদস্য মাসুদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপন, বিএনপি নেতা সিদ্দিক হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিকসন খান নাঈম, ছাত্রদলনেতা সোহেল রানা, মাজহারুল ইসলাম, শরিফ আহমেদ শরিফ, মামুন মিয়া, বুলবুল আহমে, সাগর আহমেদ জনপ্রিয়, ফকরুল ইসলাম শরীফ প্রমুখ।
দোয়া মাহফিল ও স্মরণসভায় স্থানীয় রাজনৈতিক নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।