মদ্যপ অবস্থায় গাড়িয়ে চালিয়ে অভিযুক্ত ওয়ার্নার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রোববার সিডনির মারুব্রা এলাকায় র‌্যান্ডম ব্রেথ টেস্টে পজিটিভ ফল পাওয়ার পর ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি পরবর্তীতে ওয়ার্নার হিসেবে শনাক্ত হন।

পুলিশ জানায়, প্রথম পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নেয়া হয়, যেখানে দ্বিতীয় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪ যা নিউ সাউথ ওয়েলসে অনুমোদিত সীমার (০.০৫) দ্বিগুণেরও বেশি।

পুলিশের বিবৃতিতে বলা হয়, একটি ভ্যান পরীক্ষার স্থানের আগে থেমে তিনি তার গাড়িটি পার্ক করেন। পরে ট্রাফিক ও হাইওয়ে প্যাট্রোল কর্মকর্তারা চালকের কাছে গিয়ে পরীক্ষা চালালে তারা পজিটিভ ফল পান।