মুন্সীগঞ্জে শীতার্তদের মধ্যে বিএনপি প্রার্থীর শীতবস্ত্র বিতরণ

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো: কামরুজ্জামানের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের হাতে নিজে শীতবস্ত্র তুলে দেন নুর ই জান্নাত রোশনী।

এ সময় তিনি বলেন, শীত বাড়ার সাথে সাথে অসহায় মানুষের কষ্টও বাড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সাবেক যুবদল নেতা মোখলেসুর রহমান বকুল ও শামসুল হক সরকার, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সিদ্দিকুর রহমান রিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ সাজ্জাদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।