কিউবা যাচ্ছে রাশিয়ার দ্বিতীয় তেলবাহী জাহাজ
Printed Edition
আলজাজিরা
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সঙ্কট নিরসনে একটি সফল অভিযানের পর এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি বর্তমানে লোড করা হচ্ছে এবং শিগগিরই তা দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে রওনা দেবে।
জ্বালানিমন্ত্রী সিভিলেভ বলেন, ‘কিউবা বর্তমানে সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে, তাদের সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কিন্তু রাশিয়ার একটি জাহাজ সেই অবরোধ ভেঙে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা এখন দ্বিতীয় জাহাজটি পাঠাতে প্রস্তুতি নিচ্ছি। বিপদের এই দিনে আমরা কিউবানদের একা ফেলে আসব না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার কিউবার মাতানজাস তেল টার্মিনালে নোঙর করেছে। গত তিন মাসের মধ্যে এটিই দেশটিতে পৌঁছানো প্রথম বড় ধরনের তেলের চালান।