অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Printed Edition
artho-2
অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, বিভিন্ন ডিভিশন এবং শাখার নারী নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের নারী নির্বাহীরা বিভিন্ন ডিভিশন ও গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। বিজ্ঞপ্তি।