শেষ টি-২০তে ৭ উইকেটে হার

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

জসিম উদ্দিন রানা
Printed Edition

পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতেও ওপেনিংয়ে ভালো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে এসেছিল ৪৪ রান। গতকাল সিরিজের তৃতীয় টি-২০তে জ্বলে উঠেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৬৪ বল খেলে গড়লেন ১১০ রানের জুটি। চলতি সিরিজে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোরও। টি-২০তে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ। প্রথম ম্যাচে ১৬৪ রান করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করেছিল ১৪৪। তবে তৃতীয় ম্যাচে ওই জুটির কল্যাণে ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড এই স্কোরে বড় অবদান আমিরাত সিরিজের সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনের। ৬টি চার ও ৩টি ছয়ে ২৭ বলে ফিফটি ছুঁয়ে ইমন আউট হয়েছেন ৬৬ রান করে। তার ৩৪টি বলের ইনিংসটির স্ট্রাইকরেট ১৯৪.১১। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগেই ২-০ তে সিরিজি জেতা পাকিস্তান ১৭.২ ওভারে ১৯৭ রান করে ৭ উইকেটে জিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংসের ১১তম ওভারে ফাহিম আশরাফের বলে ৩২ বলে ৪৪ রান করে তানজিম আউট হলে ভাঙে ওপেনিং জুটি। পরের ওভারেই শাদাব খানের বলে স্লগ সুইপ করতে গিয়ে ৩৪ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৬৬ রান করা ইমনও ফিরে যান। দুই ওপেনার আউট হলে কমে রানের গতি। তিনে নামা লিটন দাস ও চারে নামা তৌহিদ হৃদয় চেষ্টা চালালেও শুরুর ছন্দ ধরে রাখা যায়নি। হৃদয় ২৫ বলে ৩৮ রান করে আউট হন। ১৫তম ওভারে দলীয় রান ১৫০ হয়।

১৬তম ওভারে আব্বাস আফ্রিদি বাউন্ডারিহীন প্রথম ওভার করেন। এরপর লিটনও (২২) ফিরেন হাসান আলীর বলে। লিটন-হৃদয়ের ৩২ বলে ৪৯ রানের জুটির পর ১৮তম ওভারে আব্বাস আলী শামীম হোসেন (৮) ও হৃদয়কে (২৫) ফিরিয়ে দেন। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলী। হাসান আলী ও আব্বাস আফ্রিদি নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নামলে একটি বারের জন্য মনে হয়নি ব্যাকফুটে আছে পাকিস্তান। গড় ঠিক রেখে ব্যাটিং চালিয়ে যান। ক্রিজের ত্রাস সাহিবজাদা ফারহানকে এক রানে বিদায় দিলেও সাইম আইয়ুব ৪৫ (২৯ বলে দুই চার ও ৪ ছক্কা) রানে ফিরেন। মোহাম্মদ হারিসতো বাংলাদেশী বোলারদের কোনোরকম পাত্তা না দিয়ে সাবলীল ব্যাটিং করে যান। মাঝে হাসান নেওয়াজকে ফেরান মিরাজ। ১৩ বলে দু’টি করে চার-ছক্কায় ২৬ রান করেন। ১৭তম ওভারে ৪৫ বলে আটটি ৪ ও ছয়টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন হারিস। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৭ রানে। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সালমান আগা (১৫*)। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিকরা। তানজিদ একটি ও মিরাজ দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৯৬/৬ (তানজিদ ৪২, পারভেজ ৬৬, লিটন ২২, হৃদয় ২৫, শামীম ৮, জাকের ১৫*, মিরাজ ১, তানজিম ৮*; হাসান ২/৩৮, আব্বাস ২/২৬)।

পাকিস্তান : ১৭.২ ওভারে ১৯৭/৩ (হারিস ১০৭*, সাইম ৪৫, সালমান ১৫*, হাসান নেওয়াজ ২৬, মিরাজ ২/২৬, তানজিম ১/৩৬)।

ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

সিরিজ : ৩-০ তে জয়ী পাকিস্তান।

ম্যাচসেরা : হারিস