কুতুবদিয়ায় ড. হামিদুর রহমান আযাদ

দেশীয় চাষিদের বাঁচাতে লবণ আমদানি বন্ধ করতে হবে

Printed Edition
3rd-2
কক্সবাজারের কুতুবদিয়ায় তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ড. হামিদুর রহমান আযাদ

দেশের লবণচাষিদের বাঁচাতে হলে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তিনি দেশীয় লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং স্থানীয় লবণশিল্পকে রক্ষার স্বার্থে অবিলম্বে আমদানি বন্ধের আহ্বান জানান।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ৩ নং লেমশীখালী ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন সেক্রেটারি খুরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল করিম রাজুর সাভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমির আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আবু মুসা, মাওলানা ইসমাঈল হোসেন কুতুবি, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিম প্রমুখ।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ আছে। ইতোমধ্যে লবণ চাষ শুরু হওয়া সত্ত্বেও অপ্রয়োজনীয় আমদানির কারণে চাষিরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় উৎপাদকদের অধিকার সুরায় সরকারকে এখনই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। মহেশখালী-কুতুবদিয়ার লবণচাষিরা কঠোর পরিশ্রমে দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করেন। অথচ বাজারে কম দামে বিদেশী লবণ আসায় তাদের উৎপাদন ব্যয়ও উঠছে না। ফলে একদিকে চাষিরা লোকসান গুনছেন, অন্য দিকে স্থানীয় শিল্প ধ্বংসের মুখে পড়ছে।

তিনি অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেন, লবণের সুষ্ঠু মজুদ, পরিবহন ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে এ খাত আরো শক্তিশালী হবে।

ড. আযাদ বিএনপিসহ রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদ রচনা করে তাতে সই করার পর বিএনপির জুলাই সনদের বিরোধিতারও তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপির জুলাই সনদের বিরোধিতা মূলত দেশ সংস্কারের বিরোধিতারই নামান্তর।

বিএনপির ‘না’ ভোটের প্রচারণার নিন্দা জানাই। বিজ্ঞপ্তি।