সরকার ঘোষিত ছুটি বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ জারি

Printed Edition

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ল্েয সরকার ঘোষিত ছুটি বাস্তবায়নে অফিস বন্ধ ঘোষণা করে একটি আদেশ জারি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এ আদেশে বলা হয়েছে, শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সরকারি ছুটির সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, পবিত্র শবেকদর, জুমাতুলবিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৯ মার্চ থকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘœ রাখতে রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট শাখা, অর্থ ও হিসাব দফতর, পরীা নিয়ন্ত্রণ দফতর এবং আইসিটি শাখা সীমিত আকারে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বারিত এ অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সব ফাজিল ও কামিল মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপকেও বিষয়টি অবহিত করা হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিজ্ঞপ্তি।