তারেক রহমানের ফেরা উপলক্ষে যুবদলের দোয়া ও মিছিল
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদলের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সাগরিকা মোড়ে একটি কমিউনিটি হলে খতমে কুরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তারেক রহমানকে বিগত দিনের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপে রেখে তাকে দেশে আসতে দেয়নি। আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। দেশবাসী উৎসবমুখর পরিবেশে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে- মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, ওয়ার্ড বিএনপি নেতা নুর সেলিম বাঙালি, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া মাহফিল শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।