আবুল কাসেম ভূঁইয়া
Printed Edition
চট্টগ্রামের চন্দনাইশ বুলার তালুক ভূঁইয়াবাড়ি নিবাসী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ আবুল কাসেম ভূঁইয়া (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।