জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আজ

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আজ শুক্রবার দিনব্যাপী ‘শহীদ কামরুল ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গতকাল এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: মুহিবুর রহমান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, সাইকিয়াট্রিক, গাইনি, চর্ম ও যৌন, নাক, কান গলা, সার্জারিী, চক্ষু, অর্থোপেডিক, ডেন্টালসহ মোট ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য এখন পর্যন্ত তিন হাজার ৫৩২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানান ছাত্রশিবিরের শাখা সভাপতি।