রাজশাহীতে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শন অধ্যাপক মুজিবরের
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর রাজাবাড়িহাটে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল দুপুরে এই খামার পরিদর্শন শেষে এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে বলেন, খামারে কোথায় কী সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী ধরনের পদপে নেয়া প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপরে কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
এ সময় কর্মকর্তারা তাৎণিকভাবে জনবলের অভাব, একটি ডিপটিউবওয়েল স্থাপন এবং ভেঙে যাওয়া সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এমপি মুজিবুর রহমান।
দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্সে চারটি খামার রয়েছে (১) সরকারি দুগ্ধ খামার, (২) সরকারি গবাদি উন্নয়ন খামার, (৩) কৃত্রিম প্রজনন ও পশু উন্নয়ন ইউনিট এবং (৪) পশুখাদ্য উৎপাদন ইউনিট। পরিদর্শনকালে এসব খামারের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ডা: ইসমাইল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব প্রশিণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেন এবং রাজশাহী জেলা সিভিল সার্জন ডা: রাজিউল করিমসহ উপস্থিত ছিলেন। এ ছাড়া খামারগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সহসেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নুমায়ন আলী এবং মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর : এ দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুজিবুর রহমান এমপি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসানুল জাহিদ এ সময় এমপিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান।