আইআইইউসিতে মামুন আল আযমী
জীবনের সাফল্য কেবল ব্যস্ততার ওপর নির্ভর করে না
Printed Edition
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সাবেক সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মামুন আল আযমী বলেছেন, সময় আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই নিজের জীবন, পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। জীবনের সাফল্য কেবল ব্যস্ততার ওপর নির্ভর করে না; বরং সঠিক অগ্রাধিকার নির্ধারণ, লক্ষ্যভিত্তিক পরিকল্পনা এবং সময়ের সর্বোত্তম ব্যবহারের মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘টাইম অ্যান্ড লাইফ ম্যানেজমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মামুন আল আযমী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি।