বিমানবাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান
Printed Edition
বাংলাদেশ বিমানবাহিনীর ১৩০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
উক্ত কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাবিক-এন-আহমেদ, জিডি (পি) কে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত কোর্সে দেশ ও বিদেশের বিমানবাহিনীর ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিণার্থী কর্মকর্তাদেরকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ এই ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিকরা এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।