শওকত মাহমুদ গ্রেফতার

Printed Edition
first
শওকত মাহমুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মার্কিন নাগরিক ও একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় দেয়া এনায়েত করিমের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো: শফিকুল ইসলাম বলেন, ‘এনায়েতের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের সদস্যরা তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ধারী এনায়েত করিম চৌধুরী রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেফতার হন। তিনি রাষ্ট্র্রকে অস্থিতিশীল করার জন্য দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার মানুষের সাথে বৈঠক করছিলেন। এসব অভিযোগে তাকে রমনার থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে একাধিক ঘটনায় শওকত মাহমুদের নাম এসেছে বলে জানিয়েছে পুলিশ।