ঢাবি ভিসির সাথে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাাৎ
Printed Edition
কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও ভিসি ড. জেফ কেশেন গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে তাঁর কার্যালয়ে সাাৎ করেছেন। এ সময় রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হারুন চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ তাঁর সাথে ছিলেন।
সাাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিা ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি, ব্যবসা, প্রকৌশল, পদার্থবিদ্যা, রসায়ন, সমাজকর্ম, অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে আরো যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক উপকরণ, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, শিার্থী ও গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
উল্লেখ্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে যৌথভাবে শিা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি।