ইরানে রাশিয়ার সহায়তা প্রেরণ
Printed Edition
আনাদোলু
আঞ্চলিক উত্তেজনার প্রোপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইরানের জন্য ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওষুধের এই বিশাল চালানটি আজারবাইজানের মাধ্যমে ইরানি কর্তৃপরে কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রণালয়ের প থেকে জানানো হয়, বিশেষ বিমানযোগে এসব জরুরি ওষুধ প্রথমে আজারবাইজানে পৌঁছানো হয়েছে। সেখান থেকেই তা সরাসরি ইরানের সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে।